“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে- আফরোজা খান রিতা”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের প্রায় ২০/ ২২ হাজার নেতাকর্মী অংশ নেন। এতে দুপুরে শহরের প্রধান সড়ক গুলোতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান, জেলা জজ কোর্টের পিপি আ. ফ. ম. নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, সদস্য সচিব রাকিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি এখনো অবিচলভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশ প্রমাণ করেছে—মানিকগঞ্জে বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। নেতারা আরও বলেন, এদিনের বিপুল সমাগম দলের অভ্যন্তরীণ ঐক্যের প্রতিফলন।
এদিকে, র্যালি ও সমাবেশের কারণে যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হওয়ায় জেলা বিএনপি দুঃখ প্রকাশ করেছে।
Leave a Reply