“মাদারীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত”
মোঃ ফরিদ উদ্দিন আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারীপুর জেলা বিএনপির ব্যবস্থাপনায় এক বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের ধানের শিষের মনোনয়ন প্রত্যাশী- জনাব আনিসুর রহমান খোকন তালুকদার, জেলা বিএনপির আহবায়ক- এ্যাডভোকেট জনাব জাফর আলী মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর ২ আসনের ধানের শীষের কান্ডারী জনাব জাহান্দার আলী জাহান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক – জনাব মিজানুর রহমান মুরাদ সহ দলের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকদের শতষ্ফুর্ত অংশগ্রহণেের মাধ্যমে মিছিলটি স্বার্থক ও সাফল্যমন্ডিত করে তোলে।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
Leave a Reply