1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“রবি’র হাত ধরে দেশে প্রথম ৫জি’র বাণিজ্যিক যাত্রা শুরু”

  • আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

“রবি’র হাত ধরে দেশে প্রথম ৫জি’র বাণিজ্যিক যাত্রা শুরু”

ইমরান আল রাফি,বিশেষপ্রতিনিধি,ঢাকা।

বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে নতুন মাইলফলক স্থাপন করলো রবি আজিয়াটা পিএলসি। দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ৫জি সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকায় রবি’র কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবা উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে রাজধানীর ফকিরাপুল, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা, মগবাজার চৌরাস্তা, চট্টগ্রামের খুলশি ও সিলেটের সাগরদিঘীর পার এলাকায় ৫জি সেবা চালু হয়েছে। এসব এলাকায় ৫জি সাপোর্টেড ডিভাইস ব্যবহারকারীরা সরাসরি এই অত্যাধুনিক নেটওয়ার্কের অভিজ্ঞতা নিতে পারবেন। ধাপে ধাপে দেশের আরও এলাকায় সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

৫জি সেবার মাধ্যমে ব্যবহারকারীরা উচ্চগতির ব্যান্ডউইথ, লো ল্যাটেন্সি এবং বৃহৎ কানেক্টিভিটি সুবিধা পাবেন। এতে স্মার্ট সিটি, টেলিমেডিসিন, এআর/ভিআর, ক্লাউড গেমিংসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। এ জন্য রবি প্রযুক্তি পার্টনার হিসেবে এরিকসন ও হুয়াওয়ের সঙ্গে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রায় ৫জি প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দ্রুতগতির কানেক্টিভিটি নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, “বাংলাদেশে ৫জি চালুর মাধ্যমে টেলিযোগাযোগ খাত নতুন দিগন্তে প্রবেশ করলো। আমরা আশা করি, অপারেটররা দায়িত্বশীলভাবে এই প্রযুক্তি ব্যবহার করে জনগণকে সর্বোচ্চ সুবিধা দেবে।”

রবি’র ভারপ্রাপ্ত সিইও এম. রিয়াজ রাশিদ বলেন, “সরকারের ভিশন ও নীতিগত সহায়তার কারণেই আমরা দ্রুততম সময়ে ৫জি বাস্তবে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এই পরীক্ষামূলক রোলআউট দেশের ডিজিটাল অর্থনীতিকে পরবর্তী ধাপে নিতে সহায়ক হবে।”

রবি আজিয়াটা পিএলসি বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। প্রতিষ্ঠানটির মূল শেয়ারহোল্ডার মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদ (৬১.৮২%)। এছাড়া ভারতী এয়ারটেল (২৮.১৮%) এবং সাধারণ শেয়ারহোল্ডাররা (১০%) এর মালিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির