“মাদারীপুরে এনসিপি নেতার আপত্তিকর ভিডিও ফাঁস”
আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আব্দুর রহিমের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছে। ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।
দলীয় সূত্র জানায়, আব্দুর রহিম জেলা এনসিপির কার্যকরী সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
প্রথমে সাংবাদিকদের কাছে আব্দুর রহিম দাবি করেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার স্ত্রী। তবে পরবর্তীতে গণমাধ্যমকর্মীরা নারীর পরিচয় নিশ্চিত করার পর রহিম স্বীকার করেন—তিনি স্ত্রী নন। এসময় ভুল স্বীকার করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।
এনসিপির মাদারীপুর জেলা কমিটির সদস্যরা বিষয়টি মৌখিকভাবে কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুব বিল্লাহ বলেন, “একদিকে ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশ হওয়া হতাশাজনক, আবার অন্যদিকে কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসামাজিক কার্যকলাপও দুঃখজনক।”
এনসিপির মাদারীপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক নেয়ামতুল্লাহ বলেন, “আমরা বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি। রহিম ভাই দাবি করেছেন, ওই নারী তার স্ত্রী। এটি তাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply