1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি”

  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ জন দেখেছেন

“সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি”

‎ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ,গাইবান্ধা

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন। তিনি জানান, একই সময় ও স্থানে বিএনপির দুই গ্রুপ সমাবেশের ডাক দেয়ায় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎প্রশাসনের আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ে সুন্দরগঞ্জ পৌরসভা ও আশপাশের এলাকায় পাঁচ বা ততোধিক লোকের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, সভা-সমাবেশ করা যাবে না। পাশাপাশি লাঠি, ছোরা, দা, রামদা ও অন্যান্য অস্ত্রশস্ত্র বহনও সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

‎ইউএনও রাজ কুমার বিশ্বাস আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবে। জনস্বার্থে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির