1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খুলনার কয়রায় ৯ দিন ধরে নি*খোঁজ সামিরা, খোঁজ না পেয়ে এলাকাবাসীর মানববন্ধন পরিবারের অভিযোগ প্রশাসনের গাফিলতি”

  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ জন দেখেছেন

“খুলনার কয়রায় ৯ দিন ধরে নি*খোঁজ সামিরা, খোঁজ না পেয়ে এলাকাবাসীর মানববন্ধন পরিবারের অভিযোগ প্রশাসনের গাফিলতি”

মোক্তার হোসেন খুলনা জেলা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামে টানা ৯ দিন ধরে নি*খোঁজ রয়েছে ১ম শ্রেণির ছাত্রী সামিরা (৬)। মেয়ের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী তার সন্ধান দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর ) সকালে ঘুগরাকাটি বাজারে মাদ্রাসা গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিখোঁজ সামিরার পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।জানা গেছে, গত ২৬ শে আগষ্ট বিকালে সামিরা ঘুগরাকাটি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নি*খোঁজের ঘটনায় কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে যার নং । নি*খোঁজ সামিরার পরিবারের অভিযোগ পুলিশ প্রশাসনের কোন সহযোগিতা তারা পাচ্ছেন না। সামিরা কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামের মো. শাহআলম গাতিদারের মেয়ে।
মানববন্ধনে সামিরার পরিবার জানায় আমাদের মেয়েকে আজ ৯ দিন ধরে দেখি না। কোথায় গেল, কে নিয়ে গেল কিছুই জানি না। আমাদের মেয়ের মুখটা আবার দেখতে চাই, আমরা তাকে ফেরত চাই। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায় আমরা প্রশাসনের কাছে আকুল অনুরোধ করছি আমাদের মেয়েকে খুঁজে দিন। মানববন্ধনে বক্তব্য দেন মোঃ আঃ মান্নান গাতিদার, আঃ সামাদ, ইয়াছিন আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক জানান, নি/খোঁ/জ মেয়েটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। খুলনা জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির