1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“হোমনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“হোমনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

আসাদ উল্লাহ হোমনা (কুমিল্লা)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার হোমনায় আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় হোমনা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে ওভারব্রিজ সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।

সভাপতিত্ব করেন হোমনা উপজেলা বিএনপি সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মোঃ ছানাউল্লাহ সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ জাকির হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব আব্দুল লতিফ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে দিনটি পালিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির