1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব: ক্রীড়া সামগ্রী বিতরণে উচ্ছ্বাস”

  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব: ক্রীড়া সামগ্রী বিতরণে উচ্ছ্বাস”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি

খেলাধুলার প্রসারে তরুণরাই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবের প্রধান আকর্ষণ ছিল বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

উৎসবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং তরুণ ক্রীড়াবিদদের হাতে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনসহ নানা ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের মাদক থেকে দূরে রাখে, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং খেলাধুলার প্রসার বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, জেলা ক্রীড়া অফিসার হারুণ অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, শাহরিয়ার ইউনুসসহ অন্যান্য ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা এ আয়োজনকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেন। তারা জানান, খেলাধুলার মাধ্যমে শুধু বিনোদন নয়, বরং সুস্থ ও সুন্দর সমাজ গঠন সম্ভব।

আগামীতে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির