1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“খাগড়াছড়িতে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ”

  • আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ জন দেখেছেন

“খাগড়াছড়িতে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন” শ্লোগানে প্রাণবন্ত আয়োজন

খাগড়াছড়ি প্রতিনিধি।।“আজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন” শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে কিশোরী প্রীতি ফুটবল ম্যাচ। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকালে পেরাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজন কিশোরীদের মাঝে প্রাণের উচ্ছ্বাস ও নেতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ম্যাচের উদ্বোধন করেন।

ওয়াই-মুভস প্রকল্পের উদ্যোগে এবং জাবারাং কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রীতি ম্যাচের পাশাপাশি কিশোরী স্বাস্থ্য, শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। কারিগরি সহায়তা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং অর্থায়ন করে সুইডেন।

বক্তারা বলেন, খেলাধুলা কেবল শারীরিক সুস্থতা অর্জনের উপায় নয়, বরং মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তারা কিশোরীদের উন্নয়নে খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সমাজকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির