1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শেরপুরের নালিতাবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ জন দেখেছেন

“শেরপুরের নালিতাবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন”

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শেরপুরের নালিতাবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সারাদিন ব্যাপী উপজেলা সদর ও বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক র‍্যালি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।

বুধবার ( ৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান সড়কে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরীর সমর্থনে এক শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি এবং শহর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম তালুকদার রিপন।

অন্যদিকে এমপি প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে আড়াইআনী বাজার প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এই র‍্যালিটি। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয় ।

এছাড়া পৌর শহরের মধ্যবাজার এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও কেন্দ্রীয় বিএনপি নেতা দুলাল চৌধুরীর সমর্থনে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিমের নেতৃত্বে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একইদিনে নালিতাবাড়ী উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

একইদিনে আবার নালিতাবাড়ী আড়াই আনী বাজার এলাকায় ইলিয়াস খানের সমর্থনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।

দিনব্যাপী এসব কর্মসূচিতে বক্তারা বিএনপিকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির