1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শিবপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“শিবপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে”

জিয়া, উপজেলা প্রতিনিধ শিবপুর নরসিংদী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩রা সেপ্টেম্বর বুধবার বিকেলে শিবপুর উপজেলা বিএনপি ও পৌরসভা এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে কলেজগেইট বাঁশবাজার উপজেলা বিএনপি’র নতুন কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালামিয়া) সভায় সভাপতিত্ব করেন। উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুল কবির খোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এড.মাহমুদুল হাসান বাবুল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহেদুজ্জামান সাহেদ, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাছুম মোল্লাসহ জেলা,উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির