1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নবীনগরে আনন্দ মিছিল ও সমাবেশ”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

“বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নবীনগরে আনন্দ মিছিল ও সমাবেশ”

আব্দুল্লাহ আল মামুন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীনগরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় উপজেলা বিএনপির উদ্যোগে এ মিছিল বের করা হয়।

মিছিলটি নবীনগর উপজেলার বাসস্টেন থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ দল দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, সহ সভাপতি,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ-সভাপতি আনিছুর রহমান মুঞ্জু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য হযরত আলী, পৌর ছাএদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, সাবেক আহ্বায়ক উপজেলা যুবদল মফিজুল ইসলাম মুকুল, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক আলী আজম, উপজেলা যুবদল সভাপতি  এমদাদুল বারী,  উপজেলা ছাএদল সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, উপজেলা ছাএদলের সভাপতি পার্থী তফিকুল ইসলাম তপু, সামদানী হৃদয়,  টিপু সুলতান, সিটি সোহেল, রাসেল, আরমান, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

দিনব্যাপী এ কর্মসূচিকে ঘিরে নবীনগরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির