1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ডাকসু প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে দরা পড়া ছেলেটি ঢাকা কলেজের শিক্ষার্থী নন”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ জন দেখেছেন

“ডাকসু প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে দরা পড়া ছেলেটি ঢাকা কলেজের শিক্ষার্থী নন”

আমিনুল ইসলাম জনি,ঢাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের পক্ষে প্রচারণা চালাতে এসে ধরা পড়েছেন এক বহিরাগত যুবক। তাকে ধরা পড়তে হয়েছে এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনির কাছে। ঘটনার সময় ওই যুবক নিজেকে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং রোকেয়া হলের আবাসিক হিসেবে পরিচয় দেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) মহিউদ্দিন রনি তার ফেসবুক পেইজে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, মনিরুজ্জামান নামে ওই যুবক ঢাকা কলেজের শিক্ষার্থী নন। তিনি যে বিভাগের ছাত্র বলে দাবি করেন, সেখানে তার কোনো রেকর্ড নেই। আসলে তিনি জামালপুরের একটি কলেজে পড়াশোনা করেন। ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও তার আত্মীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।

মনিরুজ্জামানের ভাগ্নে রফিকুল ইসলাম ‘দৈনিক স্বদেশের কন্ঠ কে’ বলেন, “উনি এখন ঢাকায় কাজ করেন। পাশাপাশি জামালপুরের ইসলামপুর কলেজে ২য় বর্ষে পড়েন। তিনি ঢাকা কলেজের ছাত্র না।”

তিনি আরও জানান, মনিরুজ্জামান ঢাকায় লিফলেট বিতরণের কাজ করেন এবং বর্তমানে আজিমপুরের রসুলবাগ শিশু পার্কের পাশে একটি ভাড়া ফ্ল্যাটে থাকেন।

অন্যদিকে ঢাকা কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বলেছেন, মনিরুজ্জামানকে কেউ কোনোদিন কলেজে দেখেননি। এমনকি তার দাবি অনুযায়ী তিনি যে অ্যাকাউন্টিং বিভাগে পড়েন, সেই বিভাগেও তার নাম নেই।

ছাত্রদলের প্যানেলের সদস্য পদপ্রার্থী মো. হাসিবুর রহমান সাকিব তার নিজের ফেসবুকে লিখেছেন, “সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে আমার লিফলেট নিয়ে একজনকে প্রচার করতে দেখা যাচ্ছে, যেটি মহিউদ্দিন রনির প্রোফাইলে আপলোড করা ভিডিওতে দেখা যায়। আমি তাকে চিনতে পারিনি। আমার লিফলেট বিভিন্ন হলে আমার ছোট ভাইদের দিয়ে দিয়েছি। আমি ওদের সাথেও যোগাযোগ করেছি, কেউ বলেনি যে তাকে লিফলেট দিয়েছে।”

তিনি আরও লেখেন, “নির্বাচন কমিশনকে বিষয়টি তদন্ত করতে বলব। বহুদিন পর কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন হচ্ছে। এই ডাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, তা যেন সবসময় বজায় থাকে। আমরা সবাই মিলে একটি আধুনিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ব।”

উল্লেখ্য, আজ সকালে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ছাত্রদলের প্যানেলের সদস্য পদপ্রার্থী মো. হাসিবুর রহমান সাকিবের পক্ষে এক বহিরাগত যুবক ঢাবি ক্যাম্পাসে লিফলেট বিতরণ করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির