1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জিয়াউর রহমান হলের সংস্কার ও সমস্যা সমাধানে ১০ দফা দাবি রিয়াদ-রেজাউল পরিষদের”

  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“জিয়াউর রহমান হলের সংস্কার ও সমস্যা সমাধানে ১০ দফা দাবি রিয়াদ-রেজাউল পরিষদের”

নাসিমুল মুহিত ইফাত, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সার্বিক সংস্কার ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবিতে প্রাধ্যক্ষের নিকট স্মারকলিপি দিয়েছে রিয়াদ-রেজাউল পরিষদ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, হলের সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সংস্কার কার্যক্রম শুরু করা জরুরি। এজন্য ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ও বৈচিত্র্য আনা, পর্যাপ্ত ভর্তুকি প্রদান, নিয়মিত তদারকি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানানো হয়। আসন বণ্টনে ন্যায্যতা ও যোগ্যতাকে প্রধান মানদণ্ড করার পাশাপাশি প্রতিটি ব্লকে সুপেয় পানির জন্য পৃথক সাবমার্সিবল স্থাপনের দাবি তোলা হয়।

এ ছাড়া পুরো হল ও প্রতিটি ফ্লোরে সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে পত্রিকা পাঠ ও বসে পড়ার ব্যবস্থা করা, হল লাইব্রেরিকে পূর্ণ সচল ও আধুনিকায়ন করার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি ফ্লোরে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো, মশার উপদ্রব নিয়ন্ত্রণে সপ্তাহে অন্তত একদিন ফগার মেশিন ব্যবহার, হল প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার রাখা এবং রোপণকৃত চারাগাছের সুরক্ষায় খুঁটি প্রদান ও পরিচর্যার জন্য মালি নিয়োগের দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, উত্থাপিত এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে শহীদ জিয়াউর রহমান হল শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুস্থ ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশে পরিণত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির