1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“আলোকিত হয়ে, আলোকিত সমাজ গড়ি” স্লোগানে দীঘিনালায় শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী বিতরণ”

  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৭ জন দেখেছেন

“আলোকিত হয়ে, আলোকিত সমাজ গড়ি” স্লোগানে দীঘিনালায় শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ি প্রতিনিধি:“আলোকিত হয়ে, আলোকিত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে পহর লাইব্রেরির উদ্যোগে এবং কামিনী রঞ্জন ত্রিপুরা ফাউন্ডেশনের সহযোগিতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী রাজেন্দ্র কার্বারী পাড়ায় অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পহর লাইব্রেরির সভাপতি খনেশ্বর ত্রিপুরা (রিচার্ড)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষক  ড. হরিপূর্ণ ত্রিপুরা, কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা, বোয়ালখালী মৌজার হেডম্যান ত্রিদীপ রায় পোমাং, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ দীঘিনালা শাখার সাংগঠনিক সম্পাদক হরলাল ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, লাইব্রেরি হলো জ্ঞানের ভাণ্ডার, এটি একটি মনের হাসপাতাল। ভালো বই শুধু জ্ঞান বাড়ায় না, মানুষের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতেও সাহায্য করে। একজন ভালো পাঠক ভবিষ্যতে আলোর প্রদীপ হয়ে সমাজকে আলোকিত করতে পারে।

বক্তারা আরও বলেন, পাঠাগার গড়ে তোলার মূল লক্ষ্য হলো সুস্থ্য সমাজ, সুস্থ্য মানসিকতা এবং জ্ঞানের আলোয় প্রজন্মকে আলোকিত করা। তাই শিক্ষিত সমাজ গঠনে পাঠাগারের প্রয়োজনীয়তা অপরিসীম।

অনুষ্ঠানের শেষে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির