1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“পায়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গুইমারা বাজারপাড়া স্পোর্টিং ক্লাবের নাটকীয় জয়”

  • আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ জন দেখেছেন

“পায়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গুইমারা বাজারপাড়া স্পোর্টিং ক্লাবের নাটকীয় জয়”

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

গুইমারা উপজেলায় প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে সম্পন্ন হলো “পায়েল স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল খেলা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) পায়েল স্মৃতি সংসদ কতৃক আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় মুখোমুখি হয় পায়েল স্মৃতি সংসদ বনাম গুইমারা বাজারপাড়া স্পোর্টিং ক্লাব। খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলার ফলাফল নির্ধারিত হয় ট্রাইবেকারের মাধ্যমে।

ট্রাইবেকারে ৪-৩ ব্যবধানে পায়েল স্মৃতি সংসদকে হারিয়ে গুইমারা বাজারপাড়া স্পোর্টিং ক্লাব শিরোপা জয়ের গৌরব অর্জন করে। জয়ী দলের খেলোয়াড়দের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছিল, আর হারলেও পায়েল স্মৃতি সংসদ দল ছিল চমৎকার খেলার জন্য দর্শকদের প্রশংসা অর্জনকারী।

খেলার শুরুতে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপি’র সম্মানিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম।

এছাড়া উপস্থিত ছিলেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন, গুইমারা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ হাফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন আরিফ, যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আলম, বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তরব আলী ও সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম।

উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যার মধ্যে আহ্বায়ক মোঃ পারভেজ হোসেন, সদস্য সচিব মোঃ আল মামুন, যুগ্ম আহ্বায়ক তানভীর শিহাব, দিদারুল আলম হদয়, মোঃ মাইনুদ্দিন, গুইমারা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম এবং ২নং হাফছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম উল্লেখযোগ্য।

খেলার সভাপতিত্ব করেন ২নং হাফছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল রিফাত এবং খেলা পরিচালনা করেন মোঃ মুবিনুল ইসলাম (সাধারণ সম্পাদক, গুইমারা উপজেলা মৎস্যজীবী দল) ও মোঃ জুয়েল রানা (৬নং ওয়ার্ড ছাত্রদল)।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোঃ সাইফুল ইসলাম সোহাগ ও সোহেল দেওয়ান। তারা বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে।”

উল্লেখ্য, পায়েল স্মৃতি সংসদের এই আয়োজনটি প্রতিবছর এলাকার ক্রীড়ামোদী জনগণের কাছে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। এবারের আয়োজনও তার ব্যতিক্রম ছিল না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির