1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“খাগড়াছড়িতে আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলুসের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বর্ণাঢ্য র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি আহ্বায়ক কমিটির সভাপতি আবু তাহের আনসারী, সেক্রেটারি মো. সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানীসহ শত শত মুসল্লি উপস্থিত ছিলেন।

মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে আয়োজিত এ জশনে জুলুসে খাগড়াছড়ি জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির