1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“বগুড়ায় ৪২ কোটি টাকা মূল্যর কোবরা সাপের বিষসহ গ্রেফতার ২”

  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ জন দেখেছেন

“বগুড়ায় ৪২ কোটি টাকা মূল্যর কোবরা সাপের বিষসহ গ্রেফতার ২”

বগুড়া প্রতিনিধি:

বগুড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে সাপের বিষ চোরাচালান চক্রের ২ জন আসামী গ্রেফতার করে।
আজ শুক্রবার বিকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাহেবের দিক নির্দেশনায় এসআই মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে ডিবি, বগুড়া ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, বগুড়া শহরের ঠনঠনিয়া, মন্ডল পাড়ার জনৈক এস.এম.এ ফেরদৌস (৭৪) পিতা মৃত আঃ মজিদ অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফ্রান্স থেকে নিয়ে আসা মহা মূল্যবান সাপের বিষ (কোবরা) নিজ হেফাজতে রাখিয়া তাহা বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া, মন্ডলপাড়া, শহীদ নগরস্থ জনৈক আঃ রউফের বসতবাড়ীর দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামী এস.এম.এ ফেরদৌস (৭৪), পিতা মৃত আঃ মজিদ, সাং ঠনঠনিয়া (মন্ডল পাড়া) ও মোঃ রমজান আলী (৫৫), পিতা মৃত আজিমুদ্দিন প্রাঃ, সাং গোহাইল সূত্রাপুর, উভয় থানা ও জেলা-বগুড়াদ্বয়কে আটক করা হয়।
আটককৃত আসামীদের হেফাজত থেকে ১টি বড় কাগজের কার্টুনের মধ্যে ৫টি কাচের পাত্রের মধ্যে রাখা অবৈধ সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি জারে ইংরেজিতে RED DRAGON COMPANY, MADE IN FRANCE লেখা আছে। যাহার আর্ন্তজাতিক বাজার মূল্য আনুমানিক ৪২ (বিয়াল্লিশ কোটি) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় জানায় যে, তাহারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ মহা মূল্যবান সাপের বিষ চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে বিক্রয় করে আসিতেছিলো।
উল্লেখ্য যে, ধৃত আসামী এস.এম.এ ফেরদৌস এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১টি সিআর মামলা বিচারাধীন আছে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির