“আগুনে পুড়ে যাওয়া প্রবাসী পরিবারের পাশে জামায়াত নেতা অধ্যক্ষ সাইয়েদ আহমদ”
আজ ৫ সেপ্টেম্বর, বিকাল ৫টায় সেনবাগ উপজেলার দক্ষিণ গোরকাটা গ্রামের এক প্রবাসী পরিবারের ঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির ও নোয়াখালী-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ সাইয়েদ আহমদ।
তিনি পরিবারটির খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।
তিনি বলেন:
🗣️ “শ্রমিকরা আল্লাহর বন্ধু, আর প্রবাসীরা বাংলাদেশের প্রাণশক্তি। দেশের জন্য ত্যাগী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি জনগণকে ভয়হীন, মানবিক ও স্বাধীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন –
মুফতি মাওলানা আবদুল মাজেদ (৫নং ইউনিয়ন সভাপতি) মো. মজিবুল হক ভাঁট (সহ-সভাপতি মো. আবু জাহের মামুন (শ্রমিক কল্যাণ সভাপতি)মো. মাহবুবুর রহমান (ঢাকাস্থ ৫নং ইউনিয়ন সভাপতি)মো. আবদুল আলী (চট্টগ্রাম সেনবাগ ফোরাম সদস্য সচিব )মো. আরফানুল হক আরফান (যুব সেক্রেটারি) প্রমুখ।
🌿 দোয়া করি, আল্লাহ যেন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত এই বিপদ থেকে উত্তরণ দান করেন।
Leave a Reply