1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“আওয়ামী দোসর কনস্টেবল লিটন মিয়ার অপকর্মের বিরুদ্ধে দৌলতপুরে মানববন্ধন”

  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ জন দেখেছেন

“আওয়ামী দোসর কনস্টেবল লিটন মিয়ার অপকর্মের বিরুদ্ধে দৌলতপুরে মানববন্ধন”

আব্দুল্লাহ আল মামুন,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

আওয়ামী লীগের দোসর কনস্টেবল লিটন মিয়ার অপকর্ম, পুলিশি শক্তি প্রভাব ও গ্রামবাসীর বিভিন্ন পরিবারকে হয়রানির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দৌলতপুর নতুন বাজার এলাকায় এ মানববন্ধনে শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।

ভুক্তভোগী আক্কাস ভূঁইয়া বলেন আমার বাতিজা সরকারি চাকরি পাওয়ার পড় থেকে বিভিন্ন তদবির বাণিজ্য ও মানুষের জায়গা জোর দখল থেকে শুধু সরকারি চাকরি দেওয়ার না করে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে৷ সে আওয়ামী লীগের সময় আমাদের উপর অত্যাচার নির্যাতন করে গিয়েছে এখনো তাই করতে চাই তাই আমরা বাংলাদেশ পুলিশ সুপার এর কাছে বিচার চাই বিচার চাই

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কনস্টেবল লিটন মিয়া দীর্ঘদিন ধরে তার রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। বিভিন্ন অযৌক্তিক মামলা, হুমকি-ধামকি ও তদবিরের মাধ্যমে সে এলাকায় অশান্তি সৃষ্টি করছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ সময় লিটন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীতে থেকে এ ধরনের অপকর্ম করা কোনভাবেই কাম্য নয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলনে যাব।”

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির