“মাদারীপুরে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাঃ উদযাপন।
মোঃ ফরিদ উদ্দিন আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুর জেলা ওলী আউলিয়া ঐক্য পরিষদের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাঃ পালিত হয়েছে।
সকাল ১০ টায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমী হলরুমে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে মিলাদুন্নবী সাঃ এর কার্যক্র শুরু হয়। সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ মোশারফ দর্জী আল মাইজভান্ডারী।সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা ওলী আউলিয়া আশেকানে ঐক্য পরিষদের আহবায়ক জনাব মহিউদ্দিন চিস্তি আল আজমেরী।ঈদ এ মিলাদুন্নবী সাঃ অনুষ্ঠানে সূন্নীয়তের ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকিয়া রাসুলে পাক সাঃ এর জীবনী আলোকপাত করেন। তারা বলেন রাসুল সাঃ আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের সকলকেই রাসুল সাঃ এর আদর্শকে ধানকরে পথ চলবো।আলোচনা শেষে বেলা ১১ টায় শহরের প্রধান প্রধান সড়ক গুলো জশনে জুলুসের র্্যালী শেষে আবার জেলা শিল্পকলা একাডেমী হলরুমে রাসুল সাঃ এর শানে মিলাদ ও দুরুদ পেশ করা হয়। পরে মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে ঈদ এ মিলাদুন্নবী সাঃ এর অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply