1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কেরানীগঞ্জে আমান ও ব্যারিস্টার অমির নেতৃত্বে বিএনপির সমাবেশ”

  • আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“কেরানীগঞ্জে আমান ও ব্যারিস্টার অমির নেতৃত্বে বিএনপির সমাবেশ”

ইমরান আল রাফি,বিশেষ প্রতিনিধি, ঢাকা

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য  আমান উল্লাহ আমান ও তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ সরকারের নানা ব্যর্থতা তুলে ধরেন এবং জনগণের সামনে দলীয় প্রতিশ্রুতি ঘোষণা করেন।

এসময় আমান উল্লাহ আমান বলেন—

“১৭ বছর আগে আমরা কেরানীগঞ্জে যে উন্নয়ন করেছি, আওয়ামী লীগ সেই সময়ে কোনো উন্নয়ন করেনি। আওয়ামী লীগ নেতারা বিদেশে চিকিৎসা করাচ্ছেন, অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়নি এই শাসকগোষ্ঠী।

আমি গত ১৭ বছরে ১১ বার জেলে গিয়েছি, তবুও ধানের শীষ থেকে কখনো পিছপা হইনি। এবার কেরানীগঞ্জ থেকে ধানের শীষকে বিপুল ভোটে জয়ী করতে হবে। বিএনপি আবার ক্ষমতায় এলে মানুষের জন্য প্রকৃত উন্নয়ন করবে। শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে—এই নির্বাচন কোনো ষড়যন্ত্র করে কেউ ঠেকাতে পারবে না।”

ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি তার বক্তব্যে বলেন—“সৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে বিএনপি। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। বিএনপি পুনরায় ক্ষমতায় আসলে—সাধারণ মানুষের চিকিৎসা হবে সম্পূর্ণ ফ্রি,

শিক্ষাকে করা হবে সহজলভ্য ও মানসম্মত,

সমাজকে করা হবে মাদকমুক্ত, শিক্ষিত ও ন্যায়নিষ্ঠ।

কেরানীগঞ্জকে (ঢাকা-২ আসন) আমরা গড়ে তুলবো একটি আধুনিক, মডার্ন গ্রীন সিটি। কেরানীগঞ্জ হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও উন্নত শহর—যেখানে থাকবে আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও উন্নত অবকাঠামো।”

সভাপতিত্ব করেন সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হারুন আর রশিদ।

এছাড়া সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির