1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“মানিকগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প”

  • আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ জন দেখেছেন

“মানিকগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প”

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের উদ্যোগে শিবালয় উপজেলার নালী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা এই ক্যাম্প চলে। এ সময় প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ডা. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ঢাকা থেকে আগত ১০ জন চিকিৎসক, ৮ জন টেকনেশিয়ান, ১৫ জন সহকারী ও ২০ জন স্বেচ্ছাসেবক দিনব্যাপী বিভিন্ন সেবা কার্যক্রমে অংশ নেন। সাধারণ চিকিৎসা পরামর্শের পাশাপাশি রক্তচাপ, ব্লাড সুগার, ব্লাড গ্রুপ নির্ণয়সহ নানা ধরণের স্বাস্থ্য পরীক্ষা ও সেবা দেওয়া হয়।

ক্যাম্পে জামায়াতের আসন নির্বাচন পরিচালকের দায়িত্বে থাকা ওমর ফারুক, শিবালয় থানা আমির হাফেজ হাতেম আলি, বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেবা গ্রহণ করতে আসা অনেকেই জানান, তাঁরা নদীভাঙন এলাকার দরিদ্র মানুষ। ঢাকায় গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক নিজে উপস্থিত থেকে চিকিৎসা দিয়েছেন এবং ঢাকার অভিজ্ঞ চিকিৎসকদের এনেছেন—এটি তাঁদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডা. আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন,
“আমি একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবায় সর্বোচ্চটা করতে চাই। আমি এমপি হই বা না হই, সেটি গুরুত্বপূর্ণ নয়। আমার এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার অধিকার রয়েছে, আর আমি তাঁদের পাশে থাকবো ইনশাআল্লাহ।”

তিনি সফলভাবে এই স্বাস্থ্য শিবির আয়োজন করতে সহযোগিতা করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির