“সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন”
ফিরোজ উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণির ছাত্রী মৌসুমী আক্তার (১৩) ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামের মৌসুমী আক্তারকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে সজিব মিয়া, সোহেল রানা ও নাহিদ মিয়া নামের তিন যুবক। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। একই সঙ্গে এ নৃশংস ঘটনাকে ধামাচাপা দেওয়ার যেকোনো চেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির আহ্বান জানান তারা।
Leave a Reply