1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধভাবে রাস্তার উপর বাজার বসিয়ে যানজট সৃষ্টি বরদাস্ত করা হবে না- প্রতিমন্ত্রী পুতুল” জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও “দুর্গম পাহাড়ের ৬১ চোখে নতুন আলো ফেরালো সেনাবাহিনী ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । মানিকগঞ্জে ঘিওরে অবৈধ ড্রেজার লিমনের বালুমহালের বিরুদ্ধে   ম্যাজিস্ট্রেটের মোবাইল  কোর্ট পরিচালনা। “বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা

“কুমিল্লায় মা-মেয়েকে হত্যা, কবিরাজ মোবারক গ্রেফতার”

  • আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ জন দেখেছেন

“কুমিল্লায় মা-মেয়েকে হত্যা, কবিরাজ মোবারক গ্রেফতার”

মো: অপু ,,মুরাদনগর ও দেবিদ্বার প্রতিনিধি

কুমিল্লায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় কথিত কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত তাহমিনা বেগম ফাতেমা তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথিকে কথিত ‘জ্বিনের চিকিৎসা’র জন্য স্থানীয় এক মাদ্রাসার মাধ্যমে মোবারকের সঙ্গে পরিচিত হন। এক মাস ধরে তিনি নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন।

ঘটনার দিন সকালে মোবারক ঝাড়ফুঁকের নামে বাসায় প্রবেশ করে। একপর্যায়ে সে রিনথিকে ধর্ষণের চেষ্টা করলে তার মা ফাতেমা বাধা দেন। তখন মোবারক প্রথমে ফাতেমাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এরপর রিনথিকেও গলা টিপে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর আসামি বাসা থেকে চারটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। পুলিশি অভিযান চালিয়ে স্বল্প সময়ের মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া মোবাইল, ল্যাপটপসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, প্রযুক্তি ও কৌশলগত দক্ষতা ব্যবহার করে দ্রুততম সময়ে এই জোড়া হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির