1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“তাড়াইলে গ্রাম আদালতের আয়োজনে কুইজ প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ”

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৪ জন দেখেছেন

“তাড়াইলে গ্রাম আদালতের আয়োজনে কুইজ প্রতিযোগিতা-পুরষ্কার বিতরণ”

ইলিয়াস,উপজেলা তাড়াইল (কিশোরগঞ্জ) 

‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে

কিশোরগঞ্জের তাড়াইলে কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মূলক ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বাংলাদেশ গ্রাম আদালতের আয়োজনে সচেতনতামূলক প্রদর্শনী, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভুঁইয়া সভাপতিত্বে ও

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর হাবিবুর রহমান ভুঁইয়ার সঞ্চালনায় প্রাথমিক, মাধ্যমিক ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে উন্মুক্ত প্রশ্নোত্তর ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে দিগদাইড় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য এসময় উপস্থিত ছিলেন।

১০ জন প্রতিযোগির মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সভাপতি আশরাফ উদ্দিন ভুঁইয়া বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠনে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। তাই আসুন গ্রাম আদালত সম্পর্কে নিজে সচেতন হই এবং অপরকে সচেতন করি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির