“কুমিল্লা নামেই বিভাগ” ঢাকায় মানববন্ধন ও সমাবেশের কর্মসূচি ঘোষণা”
আল রোকন কুমিল্লা প্রতিনিধি
দাবী নয় আমাদের অধিকার
নাগরিক পরিষদ কুমিল্লা ও বৃহত্তর কুমিল্লা সমিতির যৌথ আয়োজনে ১০সেপ্টেম্বর ২০২৫ বুধবার সন্ধ্যা ৭টায় আইভরী কৃষ্ণচূড়া ভবনে বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় নাগরিক পরিষদ কুমিল্লার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামী আহ্বায়ক ড.শাহ মোঃ সেলিম, পরিষদের প্রধান সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ ও সম্মানিত সদস্য জিএম ফারুক স্বপন, এস এম মিজান, নবীনেওয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাগরিক পরিষদ কু্মিল্লার ঢাকাস্থ সমন্বয়ক ও বৃহত্তর কুমিল্লা সমিতির যুগ্ম সম্পাদক শেখ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বৃহত্তর কুমিল্লার উপস্থিত ছিলেন কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক লায়ন মোস্তফা কামাল, সহসভাপতি আব্দুল কাদের শিকদার, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জসিম উদ্দিন আহমেদ, জাকির হোসেন মুকুল, জালাল উদ্দিন ভূঁইয়া, মাসুম মজুমদার, সাইফুল ইসলাম মজুমদার, মাহবুবুল আলম ইকবাল।
অবিলম্বে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা বাস্তবায়নে, দাবী নয় আমাদের অধিকার এই শ্লোগানে কুমিল্লা জেলা ও চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী লক্ষীপুর অঞ্চলের সুধী সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে আগামী ২২-২৪ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তার পূর্বে জনমত সৃষ্টিতে ও বর্তমান সরকারের উপদেষ্টামন্ডলীসহ বৃহত্তর কুমিল্লার রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, পেশাজীবী, বুদ্ধীজিবী, ছাত্র-শিক্ষক ও সাংবাদিকসহ সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও সমাবেশ সফল করার কর্মসূচি ঘোষণা করা হয়।
এছাড়া নাগরিক পরিষদ কুমিল্লার উদ্যোগে কুমিল্লায় জনমত সৃষ্টি করে ঢাকার সমাবেশ সফল করার সর্বাত্মক প্রস্তুতি গৃহীত হয়।
সভায় ড.শাহ মোঃ সেলিম বঞ্চিত কুমিল্লার প্রাণের দাবী আদায়ে বিগত চল্লিশ বছরের প্রত্যাশা পূরণে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের প্রতি কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার উদ্বাত্ত আহ্বান জানান।
Leave a Reply