1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“খাগড়াছড়িতে কাবাডি টুর্নামেন্টে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর এপিবিএন স্কুল মাঠ”

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“খাগড়াছড়িতে কাবাডি টুর্নামেন্টে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর এপিবিএন স্কুল মাঠ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।।

তারুণ্যের উৎসবকে সামনে রেখে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে কাবাডি প্রতিযোগিতা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের মধুপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হাই স্কুল মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“কাবাডি আমাদের গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অংশ। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মেধা ও মননের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে যেমন শৃঙ্খলাপরায়ণ হবে, তেমনি সমাজ ও দেশের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।”

কাবাডি প্রতিযোগিতায় খাগড়াছড়ি সদর উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে রয়েছে, শালবন স্কুল অ্যান্ড কলেজ, পানখাইয়া পাড়া হাই স্কুল, সরকারি শিশু পরিবার, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় ও এপিবিএন হাই স্কুল।

দিনব্যাপী প্রতিযোগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির