1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে দাবা প্রতিযোগিতা”

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে দাবা প্রতিযোগিতা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের মধুপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হাই স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। তিনি বলেন, “দাবা খেলা শুধু একটি খেলা নয়, এটি মানুষের চিন্তাশক্তি, ধৈর্য এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের মধ্যে এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আয়োজন অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।”

এ প্রতিযোগিতায় খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮ জন শিক্ষার্থী অংশ নেন। বিদ্যালয়গুলো হলো— পানখাইয়া পাড়া হাই স্কুল, ইটছড়ি উচ্চ বিদ্যালয়, সরকারি শিশু পরিবার, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং এপিবিএন হাই স্কুল।

দিনব্যাপী আয়োজিত এই দাবা টুর্নামেন্টে শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও কৌশল প্রদর্শন করে। খেলার প্রতিটি মুহূর্তেই শিক্ষার্থীদের মনোযোগ, হিসাবি চাল ও প্রতিযোগিতামূলক মানসিকতা দর্শকদের মুগ্ধ করে। শেষ পর্যন্ত বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ ধরনের মানসিক খেলা শিক্ষার্থীদের একাগ্রতা, সৃজনশীল চিন্তা ও আত্মবিশ্বাস বাড়ায়। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করা হয়।

এই দাবা প্রতিযোগিতা খাগড়াছড়ির ক্রীড়া অঙ্গনে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগ করবে বলে মনে করছেন আয়োজকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির