“কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
মো:আল-আমিন,স্টাফ রিপোর্টার।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১-০৯-২০২৫ (তারিখ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত এই কর্মসূচি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, জেলা যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম সাওনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম। সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার এবং যুগ্ম সাধারণ সম্পাদক নার্গিস আক্তার।
শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা দলের নেত্রী ও কর্মীদের অংশগ্রহণে সমগ্র এলাকা মুখরিত হয়ে ওঠে। বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র, ন্যায়বিচার ও নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনেও এই অঙ্গীকার অব্যাহত থাকবে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচি নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
Leave a Reply