1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“ভোলায় সেবা সম্মিলিত ঐক্য সমাজের আত্মপ্রকাশ”

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ জন দেখেছেন

“ভোলায় সেবা সম্মিলিত ঐক্য সমাজের আত্মপ্রকাশ”

এইচ.এম এরশাদ,জেলা প্রতিনিধি, ভোলা।

সমাজের মূলমন্ত্রে সতত,ধৈর্য,নিষ্ঠা,ঐক্যের বন্ধনে মানবতা হোক প্রতিষ্ঠা এই স্লোগান নিয়ে

আজ ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ভোলার বাংলাবাজার জেলা পরিষদ ২য় তলায়,রুপালি ডিজিটাল প্রিন্ট অফিসে মোনাজাতের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ও সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৃজনশীল যুব সংঘের প্রধান নির্বাহী,জনাব মোঃ ইউসুফ হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাবির শিক্ষার্থী ভিলেজ স্কুল বিডির প্রধান শিক্ষক,জনাব মোঃ মুহিব্বুল্লাহ মুহিব।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ হোসেন খান বলেন,সেবাকে জাগ্রত করতে আমাদের ঐক্যের কোন বিকল্প নাই,সম্রীতির বন্ধনে মানবতাকে জাগিয়ে তুলতে হবে। ভিন্ন ভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হওয়ার সাথে আমাদের এই কেন্দ্রবৃন্দ সেবা সম্মিলিত ঐক্য সমাজ এগিয়ে যাবে।আমরা সকলের সমন্বয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে সমাজ বিনির্মানে কাজ করব।
বিশেষ অতিথি ঢাবি শিক্ষার্থী মুহিব্বুল্লাহ মুহিব বলেন, সততার সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। সমাজের বাস্তবতা অনুধাবন করে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।তাহলে সুন্দর সমাজ উপহার দিতে পারব আমরা।

আরো অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,ভোলা জেলা ছাত্র কল্যাণ সংসদের অন্যতম সদস্য,জনাব মোঃ জোবায়ের হোসেন ইয়ামিন,দ্বীপবাংলা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,জনাব মোঃ আজিম উদ্দিন ছাইফী,বাংলাবাজার সচেতন ছাত্রসমাজের মূখ্য সংগঠক,জনাব মোঃ ওরিয়ান খান আকাইদ,তরুণ সমাজ ও সেবাচিন্তক মাহমুদুল হাসান ফারিয়ান, বাংলাবাজার কলেজ পাঠকবন্ধু জোটের সদস্য সচিব,জনাব মোঃ মুহিবুল্লাহ আল মুহিব,রুপালি ডিজিটাল প্রেস প্রিন্টের পরিচালক, রবিউল হাসান।ভোলা জেলা সেবা সম্মিলিত ঐক্য সমাজের শুভাকাঙ্ক্ষী মো: রবি হাওলাদার।
সর্বশেষ ভোলা জেলার সকল সংগঠনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে সেবা সম্মিলিত ঐক্য সমাজের সফলতা কামনা করেন। সকল সংগঠন ও সেবাপ্রেমীদের সমন্বয়ে অতিদ্রুত কার্যনির্বাহী সদস্য কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির