“শেখেরগাঁও জে.ইউ. ফাজিল মাদরাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত”
লিমন বিশেষ প্রতিনিধি নরসিংদী
নরসিংদীর মনোহরদী উপজেলার শেখেরগাঁও জে.ইউ. ফাজিল (ডিগ্রি) মাদরাসায় আজ (বৃহস্পতিবার) বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখেরগাঁও জে.ইউ. ফাজিল (ডিগ্রি) মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মোঃ এখলাছ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য আল-হেরা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ওয়াহিদ পারভেজ।
এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, বরং সমাজে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তদান কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্য রাখা হয়েছে। কর্মসূচির মাধ্যমে রক্তদাতাদের একটি তালিকা তৈরি করা হবে, যা ভবিষ্যতে জীবন রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।
প্রধান অতিথি মাহমুদুল হাসান লিমন বলেন,
“রক্তদান একটি মহৎ কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে পারে। কিন্তু এজন্য সবার আগে নিজের রক্তের গ্রুপ জানা জরুরি। এ ধরনের ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে।”
আয়োজক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, আগামীতেও তারা জনসচেতনতামূলক এ ধরনের সেবামূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করবেন।
Leave a Reply