“মনোহরদীতে এতিম পরিবারের পাশে বন্ধু মানব সেবা সংগঠন”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সামাজিক কাজের মানবিক সংগঠন “বন্ধু মানব সেবা সংগঠন”
উপজেলার লেবুতলা ইউনিয়নের দাইরের পাড় গ্রামের এক ভাই ১ মাস আগে ইন্তেকাল করেন।তিনি মৃত্যুকালে কিছু ঋণগ্রস্থ ছিলেন। সেই ঋণ পরিশোধের জন্য “বন্ধু মানব সেবা সংগঠন” এর পক্ষ থেকে গতকাল ১২ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার, নগদ ১০ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করেন,চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ জিল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বন্ধু মানব সেবা সংগঠন এর প্রতিনিধি জনাব মোঃ রিপন মিয়া।লেবুতলা ইউনিয়ন ইমাম পরিষদের প্রতিনিধি, মাওলানা মোঃ আব্দুল্লাহ পাইক।☀ সূর্যোদয় সমাজকল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা সভাপতি, জনাব মোঃ আমিনুল ইসলাম জনি (বিএসসি) প্রমুখ।
বন্ধু মানব সেবা সংগঠন এভাবেই সবসময় মানবতার কাজে সম্পৃক্ত থাকতে চায়।এজন্য সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply