1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দু’র্নী’তি ও অ’নিয়’মের অভিযোগে শেরপুরে জামায়াত নেতা বরখাস্ত”

  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ জন দেখেছেন
Oplus_131072

“দু’র্নী’তি ও অ’নিয়’মের অভিযোগে শেরপুরে জামায়াত নেতা বরখাস্ত”

তালহা,উপজেলাপ্রতিনিধি,শাহজাহানপুর,বগুরা।

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি)। বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী রোববার থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন না করা ও নানাবিধ অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসকের সুপারিশক্রমে তদন্ত কমিটি এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রতিবেদন দেয়। প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪)(খ) ও (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যান আবুল কালাম আজাদের অপরাধমূলক কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ পরিচালনা ও জনস্বার্থের পরিপন্থী। তাই জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হলো।

এ বিষয়ে শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম বলেন, ‘চেয়ারম্যান আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্তের ব্যাপারে আমি কিছু জানি না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামায়াতের একটি পার্শ্ব সংগঠন।’

উল্লেখ্য, ২০২২ সালের ১১ নভেম্বর দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কালাম আজাদ। নির্বাচনের পর থেকেই ইউপি সদস্যরা তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ করে আসছিলেন। তবে ইউনিয়ন পরিষদের সচিব আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ায় তারা প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেননি। গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ৮ জন ইউপি সদস্য ১ কোটি ৩০ লাখ টাকা লুটপাটের লিখিত অভিযোগ দায়ের করলে দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির