1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“লামায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে বিশাল শোডাউন।

  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

“লামায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে বিশাল শোডাউন।

মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি

নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন–২০২৫ কর্মসূচিকে কেন্দ্র করে বান্দরবানের লামায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিশাল শোডাউন ও গণজমায়েতের আয়োজন করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আহ্বায়ক কমিটির সদস্য আবিদুর রহমান, চনুমং, লিটল বিশ্বাস, জেলা জাসাস সভাপতি অ্যাডভোকেট আলমগীর, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সদস্য মো. সাইফুদ্দিন, লামা উপজেলা বিএন পির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম , জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী কোম্পানি, লামা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াছিন আরাফাত বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন রাশেল প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দলের চলমান কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মসূচিতে বান্দরবান জেলা ও লামা উপজেলা বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির