“পাইকগাছায় কিশোরীর রহস্যজনক মৃত্যু”
মোঃ মাহমুদুর রহমান, বিশেষ প্রতিনিধি, খুলনা
খুলনার পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালী গ্রামে মনা খাতুন (১৭) নামে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের কেউ ঘরে না থাকায় মনা খাতুন নিজ কক্ষে আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয় এবং সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মেয়েটি কেন এমন সিদ্ধান্ত নিল তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। হঠাৎ এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, “পরিবার বলছে কিশোরীটি গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে।”
এদিকে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিকভাবে গলায় ফাঁসের বিষয়টি ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না।
Leave a Reply