1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘিওরের খিরাই নদী থেকে ঈমামের অর্ধগলিত মরদেহ উদ্ধার”

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ জন দেখেছেন

“ঘিওরের খিরাই নদী থেকে ঈমামের অর্ধগলিত মরদেহ উদ্ধার”

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈন্যা প্রসাদ এলাকায় খিরাই নদী থেকে মাওলানা মোঃ রফিকুল ইসলাম (৩৮) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ১৪ সেপ্টেম্বর (রবিবার) থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে খিরাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে  পুলিশে খবর দেন। পরে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত রফিকুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার বিনানই গ্রামে। তিনি প্রায় এক বছর ধরে বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের চাচাতো ভাই মোঃ জহিরুল ইসলাম জানান,গত ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুরের পর থেকে আমার ভাই নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন ও পরিচিত সবার সঙ্গে যোগাযোগ করেও কোনো খোঁজ মেলেনি। আজ সকালে জানতে পারি খিরাই নদীতে একটি লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি, সেটি আমার ভাইয়ের মরদেহ।

এ বিষয়ে ঘিওর থানার ওসি (তদন্ত) মোঃ কোহিনুর মিয়া বলেন, পরিবার থেকে জানতে পারি, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলে নেমে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। মরদেহ  ময়না তদন্তের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির