1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“খাগড়াছড়িতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ”

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ জন দেখেছেন

“খাগড়াছড়িতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

তারুণ্যের উৎসব —এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি ২০২৫–২৬ এর আওতায় এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) খাগড়াছড়ি স্টেডিয়াম জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। ব্যাডমিন্টনের মতো জনপ্রিয় খেলাধুলার মাধ্যমে তরুণরা যেমন শারীরিকভাবে সক্ষম হবে, তেমনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও দক্ষতার প্রমাণ দিতে পারবে।

পুরস্কার বিতরণী শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির