1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ব্র্যাকের উদ্যোগে চুইঝাল গাছের চারা বিতরণ।

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ জন দেখেছেন

“ব্র্যাকের উদ্যোগে চুইঝাল গাছের চারা বিতরণ।

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি ক্রপ কেয়ার ডিভিশন এর পক্ষ থেকে আজ (১৭ সেপ্টেম্বর) বুধবার চুইঝাল গাছের চারা বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের পূর্ব সাধুহাটি গ্রাম, আখাইলকুড়া ইউনিয়নের শেওয়াইজুড়ী সুমারাই গ্রাম ও কমলগঞ্জ পৌরসভার যুদ্ধাপুর গ্রামে মোট ১০০ চুইঝাল গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার (দাবি) মো: জিয়াউর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং, এরিয়া ম্যানেজার (দাবি) মো: আব্দুর রাশেদ, শাখা ব্যবস্থাপক (দাবি) লিটন রায়, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্রপ কেয়ার ডিভিশন এর ফিল্ড ম্যানেজার মো: নাজমুল হক, সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার মো: তোফায়েল আলম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (দাবি) রুমান মিয়া।

অনুষ্ঠানে রিজিওনাল ম্যানেজার (দাবি) মো: জিয়াউর রহমান বলেন, চুইঝাল গাছের চারা বিতরণ করার উদ্দেশ্য হচ্ছে গ্রামীন নারীদের ক্ষমতায়ন ও দারিদ্র্যতা দূরীকরণ করা। চুইঝাল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলায় অনেক জনপ্রিয়। চুইঝাল উৎপাদন করে সেই জেলার অনেক নারীরা স্বাবলম্বী হচ্ছেন। আমরা চাই সিলেট বিভাগের প্রান্তিক পর্যায়ের নারীরা চুইঝাল গাছ রোপন করে নিজে যেমন খেতে পারবেন তেমনি বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন। পর্যায়ক্রমে দেশের আরও বিভিন্ন জেলায় চুইঝাল গাছের চারা বিতরণ করার পরিকল্পনা রয়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ক্রপ কেয়ার ডিভিশন এর ফিল্ড ম্যানেজার মো: নাজমুল হক বলেন, চুইঝাল লতাজাতীয় একটি অর্থকারী ফসল যার বৈজ্ঞানিক নাম Piper Chaba। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলায় এই মসলা ফসল ব্যপকভাবে জনপ্রিয়। চুইঝাল রোপনের জন্য আলাদা কোন জমির প্রয়োজন হয় না। লতা জাতীয় উদ্ভিদ হওয়ায় বাউনি বা অবলম্বন হিসেবে আম, কাঁঠাল, জাম, সুপারি, নারিকেল, মেহগনি গাছের সাথে চুইঝাল ভালো বৃদ্ধি পায়। তাছাড়া এতে আছে অনেক ঔষধি গুণ। বর্তমানে দেশের অন্যান্য জেলায়ও এর জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বানিজ্যিকভাবে চুইঝাল চাষ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির