1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“রংপুরের পীরগঞ্জে সাংবাদিক মারপিটের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“রংপুরের পীরগঞ্জে সাংবাদিক মারপিটের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত”

ফরিদুল সরকার ইমন,ব্যুরোচিফ,রংপুর।

গতকাল ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে, রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের ভিতরে এসে, স্থানীয় হাবিবুর রহমান পল্টনের লোকজন কর্তৃক, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিফতাহুল ইসলামকে, প্রেসক্লাবে এসে মারপিট এবং অনাধিকার ভাবে প্রেসক্লাবে প্রবেশের প্রতিবাদে, আজ ১৭ই সেপ্টেম্বর বুধবার বিকেলে – পীরগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব এর যৌথ আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পীরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শাহ মোঃ সাদা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সুলতান আহম্মেদ সোনা, সাংবাদিক মাজহারুল আলম মিলন, আব্দুল হাকিম ডালিম, হাবিবুর রহমান হাবিব, বখতিয়ার রহমান, আব্দুল করিম সরকার, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, মাই টিভি রংপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, নির্যাতিত সাংবাদিক মিফত্হাুল ইসলাম। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি, সাবেক কাউন্সিলর সাইফুল আজাদ।
মানববন্ধনে বক্তারা পীরগঞ্জ প্রেসক্লাবে অনধিকার প্রবেশ ও সাংবাদিক মিফত্হাুলকে নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। মানববন্ধনে পীরগঞ্জের সকল সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বায়ান্নর আলোর পীরগঞ্জ প্রতিনিধি মিফতাহুল ইসলামকে দলবদ্ধভাবে মারপিট করে তার কাছে রক্ষিত প্রেসক্লাবের চাবি কেড়ে নিয়ে তালা খুলে হলরুমে প্রবেশ করে সংবাদ সম্মেলনের চেস্টা করে বিএনপি মনোনয়ন প্রত্যাশি হাবিবুর রহমান পল্টন। মঙ্গলবার পীরগঞ্জ পৌরসভার নিয়োগ সংক্রান্ত বিষয়ে সচেতন পৌরবাসির ব্যানারে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের কথা জানান হাবিবুর রহমান পল্টন। তিনি সংবাদ সন্মেলনের বিষয়টি সোমবার দিনভর মাইকে প্রচার করেন। মাইকে প্রচার করে সংবাদ সম্মেলনের বিষয়টি হাস্যকর, স্থান সংকুলান সহ পীরগঞ্জ প্রেসক্লাবকে বিতর্কিত করায় প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রেসক্লাব হলরুম ব্যবহারে নিষেধ করেন। সে সময়ে সংবাদ সন্মেলনের আয়োজকরা জানান প্রেসক্লাবের পাশের খালি স্থানে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সোমবার ঐ স্থানে পৌরসভার ময়লার স্তপ ফেলায় সন্মলনের আয়োজকরা ময়লা পরিবহনের গাড়ি দিয়ে উপজেলা সদরের প্রধান সড়কে ব্যারিকেট সৃষ্টি করে। দীর্ঘক্ষন এ অবস্থা চলার পর দুপুর ২ টায় আকস্মিকভাবে প্রেসক্লাবেই সংবাদ সম্মেলনের উদ্যোগ নেয়া হলে সাংবাদিকরা অপ্রস্তৃুত হয়ে পড়েন। এ অবস্থায় দৈনিক বায়ান্নর আলোর পীরগঞ্জ প্রতিনিধি প্রেসক্লাবে উপস্থিত হলে তার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে প্রেসক্লাব খোলা হয়। এ সময় মব সৃষ্টি করে তার উপর আক্রমন চালিয়ে তাকে বেদম মারপিট করা হয়। প্রেসক্লাবের ভিতরে অবস্থান নিয়ে সাংবাদিকদের উপস্থিতি ছাড়াই আয়োজকরা সংবাদ সম্মেলন করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিতি হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য হাবিবুর রহমান পল্টন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা হিসেবে পরিচয় দিয়ে প্রেসক্লাবের আহবায়ক সহ উপস্থিত সকল সাংবাদিকদের দেখে নিবো বলে হুমকি প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির