1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গুইমারা সদর ইউনিয়ন কৃষকদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ জন দেখেছেন

“গুইমারা সদর ইউনিয়ন কৃষকদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন”

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কৃষকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে গুইমারা উপজেলার ১নং গুইমারা সদর ইউনিয়ন কৃষকদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

বিএনপির অন্যতম অঙ্গসংগঠন হিসেবে কৃষক দল দীর্ঘদিন ধরে দেশের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির মতে, দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষি হলেও আজও কৃষকরা ন্যায্য মূল্য ও পর্যাপ্ত সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত। এ অবস্থায় ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা সময়োপযোগী পদক্ষেপ।

নতুন কমিটিতে মোঃ রাসেল সভাপতি, মোঃ বেলাল হোসেন সাধারণ সম্পাদক এবং ত্রিপন ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গুইমারা উপজেলা কৃষকদল শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইউচুপ-এর সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন করেন উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলী পিন্টু।

কমিটি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক বাবুল গাজী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ হানিফ এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিক।

নতুন এই কমিটির মাধ্যমে গুইমারা সদর ইউনিয়নে কৃষকদলের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির