1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“রাজনগরে চা শ্রমিকদের ১ কোটি টাকা নিয়ে উধাও ‘নিশান সোসাইটি’ নামের এক এনজিও সংস্থা”

  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ জন দেখেছেন

“রাজনগরে চা শ্রমিকদের ১ কোটি টাকা নিয়ে উধাও ‘নিশান সোসাইটি’ নামের এক এনজিও সংস্থা”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

মৌলভীবাজারের রাজনগরে ‘নিশান সোসাইটি’ নামের এক এনজিও সংস্থার মাঠ কর্মীরা উপজেলার উত্তরভাগ ও ইন্দানগর চা বাগানের ৩৫ চা শ্রমিকদের প্রায় এক কোটি টাকা নিয়েও উধাও হয়েছে।

টাকা উদ্ধার করতে বাগানের প্রায় ২ হাজার চা শ্রমিক কাজে না গিয়ে শুক্রবার সকাল থেকে বাগান ফ্যাক্টরির সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচি পালন করেন।

এসময় নিশান সোসাইটির মাঠ কর্মী উত্তরভাগ চা বাগান পঞ্চায়ের সাবেক কোষাধ্যক্ষ দিপক কৈরি ও স্থানীয় মুন্সিবাজারের সোসাইটি অফিসার গবিন্দ্র কৈরি ধরে দ্রুত আইনের আওতায় এনে টাকা উদ্ধারের দাবী জানানো হয়।

চা শ্রমিক নেতা রুজিত আলী মানববন্ধনে আক্ষেপ করে বলেন, তার ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে ‘নিশান’ হঠাৎ করে উধাও হয়ে গেল।

তার মত চা শ্রমিক চন্দ্রজিৎ পাশি,লক্ষি কর্মকার,দুগামা নাইডু,রাম কুমারসহ মোট ৩৫ জন শ্রমিকদের গরু ছাগল বিক্রি করা দেড় দুই লাখ করে প্রায় ১ কোটি টাকা নিয়ে স্থানীয় মুন্সিবাজার কার্যালয়ে তালা লাগিয়ে পালিয়ে গেছেন তারা। মানববন্ধনে সোসাইটির সাথে স্টাম্পিং করা চুক্তিনামা হাতে নিয়ে আজোরে কাঁন্নায় ভেঙ্গে পড়ছেন চা শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য দেন চা শ্রমিক নেতা চন্দ্রজিত পাশি,অধিক লাল পাশি,রুজিত আলী,মিনা বেগম,প্রফুল্ল গরহিত,সুমন গড়হিত,দুগামা নাইডু,লক্ষী কর্মকার সহ অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির