1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“কয়রায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ফুটবল খেলায় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা চ্যাম্পিয়ন”

  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ জন দেখেছেন

“কয়রায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ফুটবল খেলায় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা চ্যাম্পিয়ন”

মোক্তার হোসেন,খুলনা জেলা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় ৫২তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা ৭-০ গোলে আমাদী জায়গীর মহল তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা অর্জন করেছে। (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কয়রা উপজেলা ইমাম পরিষদের সভাপতি, কয়রা সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার মোঃ মোহসিন আলী, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেন, ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী, জাকারিয়া বিদ্যা- নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, চৌকুনী কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার মিস্ত্রী, প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার মন্ডল, গোবরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রইচউদ্দিন, মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, সহকারি শিক্ষক আঃ রউফ, আঃ হালিম, মেজবাহ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব দ্বীন মোহাম্মদ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, দিপক কুমার মিস্ত্রী ও বিএম আঃ রাজ্জাক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির