1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“গোপালগঞ্জে ছিনতাইকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার”

  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ জন দেখেছেন

“গোপালগঞ্জে ছিনতাইকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার”

মোঃ আবিদ হাসান মুছা,গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টারর মধ্যে ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. রব্বি ওরফে বেনসন রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে শহরতলীর ফকিরকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নয়ন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকালে পার্থ প্রতিম কুন্ডু নামের এক শিক্ষার্থীকে চুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ ঘটনায় শনিবার রাতে সদর থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। পুলিশ সুপারের নির্দেশে রাতভর অভিযান চালিয়ে রোববার ভোররাতে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের পর মামলার বাদী ছবি দেখে রাব্বিকে শনাক্ত করে। দুপুরে রাব্বিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির