1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল খাগড়াছড়ি রিজিয়ন”

  • আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ জন দেখেছেন

“দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল খাগড়াছড়ি রিজিয়ন”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল খাগড়াছড়ি রিজিয়ন। পূজা উদযাপনকে আরও আনন্দমুখর ও তাৎপর্যমণ্ডিত করে তুলতে রিজিয়নের পক্ষ থেকে আওতাধীন ২৯টি পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির মাঝে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজিয়নের জিটু-আই মেজর কাজী মোস্তফা আরেফিন।

এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, “ধর্ম যার যার হলেও উৎসব সবার। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই উদ্যোগ পাহাড়ে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রিজিয়নের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের সহায়তা উৎসব উদযাপনে নতুন মাত্রা যোগ করে।
সৌহার্দ্য, সম্প্রীতি আর আনন্দঘন পরিবেশে খাগড়াছড়ি জেলায় শারদীয় দুর্গাপূজার আমেজ এখন তুঙ্গে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির