1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“৯০ বছর পর বেদখল থাকা জমি বুঝে পেল মুকসুদপুর থানা পুলিশ”

  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ জন দেখেছেন

“৯০ বছর পর বেদখল থাকা জমি বুঝে পেল মুকসুদপুর থানা পুলিশ”

মোঃ আবিদ হাসান মুছা, গোপালগঞ্জ প্রতিনিধি,

প্রায় ৯০ বছরেরও অধিক সময় ধরে বেদখল থাকা গোপালগঞ্জের মুকসুদপুর থানার সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ।
সোমবার থানার জমি অবৈধভাবে দখল করে ব্যক্তিরা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে বিকালে মুকসুদপুর থানা পুলিশ তাদের জমি বুঝে পায়।
জানা গেছে, ১৯১৭ সালের পর মুকসুদপুর থানার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে থানার পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে ব্যবসায়ীক দোকানপাট গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। বেশ কয়েকবছর আগে থেকে থানা কতৃপক্ষ কয়েকবার তাদের নোটিশ করে জমি ছেড়ে দিতে। কিন্তু বিগত দিনে তারা জমি না ছাড়তে গড়িমসি করে। সম্প্রতি তাদের সঙ্গে মুকসুদপুর থানা পুলিশ আলোচনা করে জমি ছেড়ে দিতে বললে তারা আজ সোমবার দখল করা জমি ছেড়ে অন্যত্র চলে যায়। পরে বিকালে থানা পুলিশ তাদের বেদখল থাকা সাড়ে ৭ শতাংশ জমি বুঝে পায়।
এবিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আমরা আমাদের জমি দীর্ঘদিন পরে বুঝে পেয়েছি। তারা থানার জমি দখল করে থাকায় আমরা সার্বক্ষণিক নিরাপত্তা ঝুঁকিতে ছিলাম। যেহেতু তাদের স্থাপনাটি আমাদের থানার সীমানার কোল ঘেষে আছে, যার ফলে সীমানা প্রাচীর তুলতে পারছিলাম না। অবশেষে তারা আমাদের জমি আলোচনার প্রেক্ষিতে স্বইচ্ছায় ছেড়ে দিয়েছে।এতে করে আমরা ৯০ বছরেরও অধিক সময় পর আমাদের জমি ফেরত পেলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির