1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“দুর্গাপূজা উপলক্ষে কোটালীপাড়ায় পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ জন দেখেছেন

“দুর্গাপূজা উপলক্ষে কোটালীপাড়ায় পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

ইস্রাফিল খান, গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গোপালগঞ্জের কোটালীপাড়া থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় থানার মিলনায়তনে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমদাদুল হক, উপজেলা জামায়াতে ইসলামের আমীর সোলায়মান গাজী, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, খেলাফত মজলিশের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির বিন সুলতান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর কার্তিক লাল বিশ্বাস, সাধারণ সম্পাদক লীলা দামের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সভায় পুলিশ কর্মকর্তারা বলেন, “দুর্গাপূজা কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে কিংবা গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কোটালীপাড়া থানা পুলিশ সতর্ক রয়েছে। পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত গ্রহণ করা হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে প্রাক-পূজা, পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকেও সহযোগিতার আহ্বান জানানো হয়।

এছাড়াও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকল মণ্ডপের সংশ্লিষ্টদের প্রতি থানা পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির