“দাগ সাহিত্য পত্রিকার লিফলেট বিতরণ ও প্রচারাভিযান শুরু”
জবি প্রতিনিধি
আজ ২৪ তারিখ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে ‘সাহিত্য সংস্কৃতি’ পরিষদের মুখপাত্র “দাগ” সাহিত্য পত্রিকার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখে আজ ২৪ শে সেপ্টেম্বর সাহিত্য সংস্কৃতি পরিষদের সদস্যবৃন্দ লেখা আহ্বান করে লিফলেট বিতরণ ও প্রচার অভিযান কার্যক্রম পরিচালনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
লিফলেটে নিম্নলিখিত বিষয়গুলোর উল্লেখ করা হয় :
নিউমিডিয়া, সোশ্যাল মিডিয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ফেনায় ভাসছে সময় । সুচিন্তিত কিছু নেই, সুরুচির কিছু নেই । যাচাই নেই, বাছাই নেই । কোনটি সত্য কোনটি মিথ্যা বোঝার উপায় নেই। পশ্চিমের পাতা এক মায়াজাল- বিভ্রমে ঘোরগ্রস্থের মতো হেঁটে চলেছে সময় আর সমাজ । তেমন এক উপলব্ধির দরোজায় বসে, ভেবে-বুঝে চিন্তা করে, সুস্থির চিন্তা ও তার সৃজনশীল প্রকাশকে এখনো মূল্যবান মনে করে. দাগ রেখে যাই তারুণ্যের প্রকাশ ‘দাগ’-এ লিখুন মৌলিক, অপ্রকাশিত, এআই প্রভাবমুক্ত নিবন্ধ, অনুগল্প, কবিতা, অনুবাদ, ভ্রমণকথা; বই, চলচ্চিত্র, নাট্য সমালোচনা-সহ এক হাজার শব্দের ভিতর যে কোনো সৃজনশীল-মননশীল লেখা লেখা হবে ১৪ ফন্ট/সুতন্বীএমজে/ওএমজে অথবা ইউনিকোডে টাইপ করা লেখা পাঠানো ও যোগাযোগ ইমেইল: daagjnu2025@gmail.com; ফোন: ০১৩০০৫২২৩৮৬
Leave a Reply