1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“ছিনতাইকারী সন্দেহে পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক”

  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ জন দেখেছেন

“ছিনতাইকারী সন্দেহে পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে ফার্মগেট এলাকা থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর(বুধবার) রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেটের সামনে এই ঘটনা ঘটে।
বুধবার দুপুর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে সেসব এলাকায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৪৪ জন নেতাকর্মীকে আটক করে।

এসময় চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র নিয়ে দৌড়ে পালিয়ে যাবার কালে পুলিশের হাতে আটক হন পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সাগর। এসময় পুলিশ সাংবাদিকদের জানায়, দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে ছিনতাইকারী সন্দেহে ব্যাগসহ আটক করে। আটকের পর তল্লাশি করলে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এসময় পুলিশকে আরও বলতে শোনা যায়, উদ্ধারকৃত অস্ত্রটি ট্র‍্যাডিশনাল(গতানুগতিক) কোনো অস্ত্র নয়। এমনকি তিনি এমন অস্ত্র পূর্বে কখনও দেখেননি।

২০২৪ সালের ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ সভাপতি সাগরের অনেকটা আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকলেও তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা যায়। দেশের নিয়মিত ঘটনাগুলো নিয়ে তাকে প্রায়ই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করতে দেখা যায়।

উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ সভাপতি সাগরের চাঁদা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এছাড়াও ক্যাম্পাসের নির্মাণাধীন ভবনের রড চুরি ও চাঁদা চাওয়ায় তাকে সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে সে তার পদ ফিরে পায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির