1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“কুমিল্লা দাউদকান্দিতে নিহত অজ্ঞাত কিশোরের সন্ধান পাওয়া গেছে।

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“কুমিল্লা দাউদকান্দিতে নিহত অজ্ঞাত কিশোরের সন্ধান পাওয়া গেছে।

আল রোকন রিপোর্টার কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৌরসভার দৌলদ্দী সুইচগেইট এলাকায় ১২ বছরের অটোচালক শিশু ফাহিমকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এলাকাবাসী রাস্তার পাশে ফাহিমের নিথর দেহ দেখতে পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশকে খবর দেয়।

নিহত ফাহিম সুনামগঞ্জের জামালগঞ্জ থানার শরীফপুর গ্রামের মজিবুর রহমান ও নুর নাহার বেগমের ছেলে। পরিবারের সহায়তা করতে ছোটবেলা থেকেই অটোরিকশা চালাতেন।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা ফাহিমকে হত্যা করে তার চালানো অটোরিকশাটি নিয়ে গেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য আইনগত প্রক্রিয়া চলমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির